গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, মানিকগঞ্জ-০৩ আসনের এমপি মিস্ আফরোজা খানম রিতার মা এবং সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী হুরন নাহার রশিদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মানিকগঞ্জের সাটুরিয়া প্রেসক্লাব।
রোববার (১ মার্চ) এক যৌথ শোকবার্তায় সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো: জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক হাসান ফয়জী এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমা হুরন নাহার রশিদ ছিলেন একজন আদর্শ নারী। তিনি তাঁর স্বামী ও সন্তানদের সর্বদা দেশ ও জনকল্যাণমূলক কাজে উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছেন। একজন ধর্মপ্রাণ মহিলা হিসেবে এলাকায় তাঁর যথেষ্ট সুনাম ছিল। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়।
প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাদের ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করেন।
উল্লেখ্য, হুরন নাহার রশিদ আজ রোববার (১ মার্চ) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মরহুমার নামাজে জানাজা আজ বাদ আছর মুন্নু মেডিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমার স্বামী সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশিদ খান মুন্নু– এর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এম আর হোসাইন
Gmail : Infodbcbangla@gmail.com
Phone Number :
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫