• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

নাগরপুরে সাবেক উপজেলা ছাত্রশিবির সভাপতির মায়ের ইন্তিকাল

ডা. এম মান্নান, টাঙ্গাইল / ১২৭ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী দক্ষিণ থানার শুরা ও কর্মপরিষদের সদস্য এবং নাগরপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আবুল হোসেনের মমতাময়ী মা ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টায় টাংগাইল জেলার নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। জীবদ্দশায় তিনি ছিলেন স্নেহময়ী মা, পরোপকারী ও ধর্মপ্রাণ নারী।তাঁর মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বাদ আসর বারাপুষা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নাল আবেদিন, সাবেক এমপি প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ,নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সকলেই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেনআল্লাহ যেন মরহুমার সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সইবার শক্তি দান করেন। আমিন।


More News Of This Category
bdit.com.bd