• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

নাগরপুর সদর ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডে মেম্বার পদে দোয়া প্রার্থী ইঞ্জি.তরিকুল ইসলাম

ডিবিসি বাংলা ডেক্স / ৫৫ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) আসন্ন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের (দুয়াজানী এলাকা) মেম্বার পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও প্রকৌশলী মো. তরিকুল ইসলাম। তিনি বর্তমানে স্বনামধন্য জাতীয় পত্রিকায় নাগরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

সম্প্রতি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে তিনি এই প্রার্থিতার কথা জানান। দীর্ঘ দিন ধরে সাংবাদিকতার পাশাপাশি এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয় ভোটারদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

প্রার্থিতা ঘোষণা প্রসঙ্গে ইঞ্জি. মো. তরিকুল ইসলাম বলেন, “দুয়াজানী এলাকার সন্তান হিসেবে আমি সবসময় মানুষের পাশে থাকতে চেয়েছি। সাংবাদিকতার মাধ্যমে আমি সাধারণ মানুষের সমস্যাগুলো তুলে ধরি, কিন্তু জনপ্রতিনিধি হিসেবে সরাসরি কাজ করার সুযোগ অনেক বেশি। এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও মাদক মুক্ত সমাজ গড়তে আমি ৩নং ওয়ার্ডের মেম্বার পদে লড়তে চাই।

তিনি আরও বলেন, আমি জয়ী হলে ৩নং ওয়ার্ডকে একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।”

এদিকে তার প্রার্থিতা ঘোষণায় দুয়াজানী এলাকায় সাধারণ ভোটাররা মনে করছেন, একজন শিক্ষিত ও সচেতন ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে পেলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে।

এ বিষয়ে দুয়াজানী এলাকার স্থানীয় ভোটার মো. আল-আমিন বলেন,”তরিকুল ভাই আমাদের এলাকারই শিক্ষিত ছেলে। তিনি ইঞ্জিনিয়ার মানুষ, আবার সাংবাদিকও। এলাকার কার কী সমস্যা তা তিনি ভালো বোঝেন। আমরা চাই এমন একজন যোগ্য লোক মেম্বার হোক, যিনি বিপদে-আপদে সবার কথা শুনবেন। তার মতো একজন তরুণ ও শিক্ষিত প্রার্থী আসায় আমরা খুবই খুশি।”

তরিকুল ইসলাম বর্তমানে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করছেন।


More News Of This Category
bdit.com.bd