পবিত্র মাহে রমজান উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া প্রাণিসম্পদ দপ্তর ন্যায্য মূল্যে সরাসরি ভোক্তাদের কাছে ডিম,দুধ ও মাংস বিক্রি করছে।বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.তানজিলা ফেরদৌসী।
রোববার (০১ মার্চ) সকালে অফিস চত্তরের সামনে মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করা হয়েছে।
রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই কর্মসূচি চলমান রয়েছে। প্রতিটি ডিমের দাম সাড়ে ছয় টাকা ও ১ লিটার দুধের দাম ৫০ টাকা ধরে ও মাংস ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে। এই কার্যক্রম শেষ রমজান পর্যন্ত চলবে।
এই সময় আরো উপস্থিত ছিলেন , সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.তানজিলা ফেরদৌসী, সাটুরিয়া উপজেলা ভেটরিনারি সার্জন ডা.মো.খোকন হোসেন, প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা নাজমুন্নাহার, প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক সংবাদের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি প্রকৌশলী মোঃ লুৎফর রহমান প্রমুখ।