গাজীপুরে ডাকাতি হওয়া লোহার রড মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের ছনকা বাজার থেকে উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে ছনকা বাজারের জয়নাল আবেদনীনের দোকান থেকে এ লোহার রড উদ্ধার করা হয়। তবে জয়নাল পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের মিরহাটাইল গ্রামের ইউনুছ আলীর ছেলে। তবে তিনি ভোটার স্থানান্তর ছনকায় করলেও বাস করেন দৌলতপুরে। তিনি বর্তমানে বরাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। প্রায় ১০ বছর যাবৎ ছনকা বাজারে তার মেসার্স জান্নাত এন্ড খাদিজা এন্টারপ্রাইজ নামে দোকানে রড সিমেন্ট ব্যবসার করে আসছেন ওই যুবদল নেতা জয়নাল। হঠাৎ করেই তিনি বাজারের পাশেই মোটা অংকের টাকা দিয়ে জমি কিনে বিল্ডিং করার কাজ শুরু করেছেন। তার আয়ের কোন উৎস খুজে পাচ্ছিল না স্থানীয়রা। ডাকাত দলের সাথে যুবদল নেতার যোগাযোগ থাকায় সাধারণ মানুষ আতঙ্কিত।
কালিয়াকৈর থানার তদন্তকারী কর্মকর্তা এস.আই জাহাঙ্গীর আলম জানান, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় চান্দরা এলাকায় ওয়ালটন ফ্যাক্টরির সামনে গত ১৮ ফেব্রুয়ারি একটি ডাকাতি হয়। যাতে চিটাগং থেকে ১৩টন রড নিয়ে একটি ট্রাক আসে। ট্রাকটি ডাকদল গতিরোধ করে ট্রাকের ড্রাইভারকে নিয়ন্ত্রণে নেয় ডাকাতদল। তাদের নিজস্ব লোক দিয়ে রড ভর্তি ট্রাক ড্রাইভারি করে এবং ডাকাতদল ট্রাকের ড্রাইভারকে নামিয়ে তাদের মাইক্রোবাস করে অজ্ঞাত স্থানে ফেলে দেয়।
এ ঘটনায় রাজশাহীর তানজেদ আলী নামে বাদী হয়ে একটি ডাকাতি মামলা করেন। সেই মামলায় ডাকাতদলের চার সদস্যকে মানিকগঞ্জ জেলার বাংলাদেশ হাট থেকে গত শুক্রবার আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া রড ছনকা বাজারে জয়নাল আবেদীনের দোকানে থেকে পাঁচ থেকে ছয়টন রড উদ্ধার করতে সক্ষম হই। ডাকাতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে।