• শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

বরাইদ ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুছ ছাত্তার

বিশেষ প্রতিনিধি / ১২৩ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১নং বরাইদ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ আব্দুছ ছাত্তার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।”

তিনি আরও উল্লেখ করেন, বরাইদ ইউনিয়নের প্রতিটি মানুষের ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

মোঃ আব্দুছ ছাত্তার তাঁর বার্তায় বলেন, “আমি বরাইদ ইউনিয়নকে একটি আদর্শ, উন্নত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ। পবিত্র এই দিনে আমি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা— ঈদ মোবারক।”


More News Of This Category
bdit.com.bd